চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত বর্তমান অবস্থানেই থাকবে পরমাণু কর্মসূচি—স্পষ্ট জানাল ইরান

আইএইএ পরিদর্শন সংক্রান্ত খবর অস্বীকার, নিয়মিত তদারকি অব্যাহত থাকবে বুশেহরসহ নির্দিষ্ট স্থাপনায়

by ABDUR RAHMAN
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত আগের অবস্থানেই ইরান

 আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ

ইরান জানিয়েছে, পরমাণু কর্মসূচি নিয়ে চলমান আলোচনার মধ্যেও তাদের বর্তমান অবস্থান বা ‘স্ট্যাটাস কো’ বজায় থাকবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত কোনো সমঝোতা না হওয়া পর্যন্ত এই নীতিতে পরিবর্তন আনা হবে না বলে স্পষ্ট করেছে তেহরান।

বিজ্ঞাপন
banner

শুক্রবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত কিছু খবরকে অস্বীকার করেন। তিনি বলেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-কে ইরানের পরমাণু স্থাপনাগুলো পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে—এ ধরনের তথ্য সঠিক নয়।

তিনি আরও জানান, আগে থেকেই যেসব স্থাপনায় আইএইএর নিয়মিত তদারকি চলছিল, যেমন বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সেগুলোর কার্যক্রম পূর্বের নিয়মেই চলবে।

বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত ইরান তাদের পরমাণু কর্মসূচির বিদ্যমান অবস্থা অপরিবর্তিত রাখবে। নতুন কোনো পরিবর্তন বা অতিরিক্ত আন্তর্জাতিক তদারকির সিদ্ধান্ত এখনই নেওয়া হচ্ছে না।

তিনি আরও উল্লেখ করেন, যুদ্ধের কারণে যেসব পরমাণু স্থাপনায় আইএইএর প্রবেশাধিকার সাময়িকভাবে স্থগিত ছিল, সেগুলোর ভবিষ্যৎ পরিদর্শন নির্ভর করবে চলমান আলোচনা ও সম্ভাব্য চূড়ান্ত চুক্তির ওপর।

সূত্র: আল জাজিরা

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ