শাপলা গণহত্যা ঠেকানো গেলে জুলাইয়ের গণহত্যা হতো না-নাহিদ ইসলাম

‘নিরস্ত্র মানুষের ওপর গণহত্যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়’ — আলোচনা সভায় এনসিপি আহ্বায়ক

by Master Fatih

অনলাইন ডেস্ক । হুদহুদ নিউজ

 

বিজ্ঞাপন
banner

 

ঢাকা, ১২ মে ২০২৬: রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ‘শাপলা গণহত্যা: বিচারহীনতার এক যুগ’ শীর্ষক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ন্যাশনাল ওলামা এলায়েন্স।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ নাহিদ ইসলাম বলেন, “শাপলা গণহত্যা বাংলাদেশে বড় ক্ষত তৈরি করেছে। শাপলা গণহত্যাকে ঠেকানো গেলে জুলাইয়ের গণহত্যা ঠেকানো যেতো।”

তিনি বলেন, “১৩ দফা দাবি আপনি সমর্থন করতে পারেন অথবা নাও করতে পারেন। কিন্তু দাবি নিয়ে আসা জনগণের ওপর কোনো গণহত্যা চালানো সমর্থন করা যায় না। দাবি জানানোর কারণে নিরস্ত্র ও নিরপরাধ মানুষকে হত্যা করা আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবতাবিরোধী অপরাধ।”

নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, “অনেকে এ হত্যাকাণ্ডকে সমর্থন করেছে এবং সাফাই গেয়েছে। এমন অপরাধ সংঘটিত হওয়ার পরও শেখ হাসিনা সংসদ ভবনে কটূক্তিমূলক বক্তব্য দিয়েছেন।”

শাপলা গণহত্যা ঠেকানো গেলে জুলাইয়ের গণহত্যা হতো না-নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম

আলোচনা সভায় আলেমদের হত্যার জন্য রাজনৈতিক দলগুলোরও দায় রয়েছে বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, “তারা যথার্থ ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে। বর্তমান ক্ষমতাসীন বিএনপিও তখন আলেমদের পাশে দাঁড়াতে পারেনি।”

তিনি আরও বলেন, অতীতে মাদ্রাসা শিক্ষার্থী ও দাড়ি-টুপি পরিহিত তরুণদের ‘জঙ্গি’ বা ‘শিবির’ হিসেবে চিত্রিত করা হতো, যা আর মেনে নেওয়া হবে না।

তার ভাষায়, “এদেশের প্রতিটি আন্দোলন ও মুক্তির সংগ্রামে আলেম-ওলামাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের অবদান জাতীয় ইতিহাসে অন্তর্ভুক্ত করতে হবে।”

সীমান্তে কাঁটাতার ও সীমান্ত হত্যার বিষয়েও বক্তব্য দেন নাহিদ ইসলাম। তিনি বলেন, “সীমান্তে হত্যা করে কোনো দেশের সঙ্গে বন্ধুত্ব হয় না। কাঁটাতার দিয়ে বন্ধুত্ব হয় না।”

তিনি আরও বলেন, “এসব কাঁটাতার ভেঙে ভারতীয় জনগণ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব করবে। আমরা বাংলাদেশকে কোনো দেশের করদ রাজ্য হিসেবে দেখতে চাই না। জুলাইয়ে আমরা এজন্য জীবন দিয়েছি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনসহ জাতীয় নেতৃবৃন্দ।

banner

এ জাতীয় আরো সংবাদ