আলেম ও দাঈদের জন্য পয়ামে ইনসানিয়াতের ৫ দিনব্যাপী অনলাইন দাওয়াহ কোর্সের আয়োজন

‘আধুনিক মতবাদ ও ফিকরী ইরতিদাদ’ বিষয়ে বিশেষ প্রশিক্ষণ শুরু ১৫ মে

by Master Fatih
আলেম ও দাঈদের অনলাইন দাওয়াহ কোর্স

নিজেস্ব প্রতিবেদক । হুদহুদ নিউজ

আলেম ও দাঈদের বুদ্ধিবৃত্তিক সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক মতবাদ মোকাবিলায় দক্ষ করে তুলতে ৫ দিনব্যাপী একটি অনলাইন দাওয়াহ কোর্সের আয়োজন করা হয়েছে। ‘আধুনিক মতবাদ ও ফিকরী ইরতিদাদ: বুদ্ধিবৃত্তিক প্রতিরোধের কৌশল’ শীর্ষক এই কোর্সটি আগামী ১৫ থেকে ১৯ মে ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন
banner

আয়োজক প্রতিষ্ঠান পয়ামে ইনসানিয়াত বাংলাদেশ জানায়, বর্তমান সময়ের নানা বুদ্ধিবৃত্তিক চ্যালেঞ্জ মোকাবিলায় আলেম ও দাঈদের প্রস্তুত করাই এই কোর্সের মূল উদ্দেশ্য। এতে অংশগ্রহণকারীদের আধুনিক মতবাদ ও বিভ্রান্তিকর চিন্তাধারার বিপরীতে যুক্তিনির্ভর দাওয়াহ কৌশল শেখানো হবে।

কোর্সটির প্রধান প্রশিক্ষক হিসেবে থাকবেন শিক্ষাবিদ, শাইখুল হাদীস ও লেখক ড. শায়খ শহীদুল ইসলাম ফারুকী। কোর্স সমন্বয়কের দায়িত্ব পালন করবেন পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের দাওয়াহ পরিচালক মুফতী কামরুল হাসান নেছারী।

আয়োজকরা জানান, কোর্স ফি নির্ধারণ করা হয়েছে ৩১০ টাকা। অংশগ্রহণকারীরা অডিও রেকর্ড এবং সফট কপি সনদ পাবেন। এছাড়া অতিরিক্ত ১১০ টাকার বিনিময়ে হার্ডকপি সনদ গ্রহণের সুযোগ থাকবে।

ভর্তিচ্ছুদের নির্ধারিত নম্বরে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ পাঠিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলা হয়েছে।

যোগাযোগ : ০১৬৩১-৪১২৭৭০

 

banner

এ জাতীয় আরো সংবাদ