ইরানি জাহাজ জব্দে যুক্তরাষ্ট্রকে ‘জোরপূর্বক আটক’ বলল চীন

হরমুজ প্রণালিতে উত্তেজনা না বাড়ানোর আহ্বান, পাল্টা ড্রোন হামলার দাবি ইরানের

by ABDUR RAHMAN
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিও জিয়াকুন

আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ

ইরানের একটি কার্গো জাহাজ জব্দের ঘটনায় যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেছে চীন। দেশটি এ ঘটনাকে ‘জোরপূর্বক আটক’ হিসেবে আখ্যা দিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সংযত আচরণের আহ্বান জানিয়েছে।

বিজ্ঞাপন
banner

সোমবার (২০ এপ্রিল) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিও জিয়াকুন বলেন, হরমুজ প্রণালির পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল ও জটিল।

তিনি সতর্ক করে বলেন, উত্তেজনা বাড়ালে আঞ্চলিক স্থিতিশীলতা বিঘ্নিত হতে পারে এবং আন্তর্জাতিক নৌ চলাচল ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েছে।

তিনি আরও বলেন, হরমুজ প্রণালি একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ। এখানে স্বাভাবিক জাহাজ চলাচল নিশ্চিত করা আঞ্চলিক ও বৈশ্বিক স্বার্থের সঙ্গে জড়িত। এ কারণে সংশ্লিষ্ট সব পক্ষকে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলা এবং উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, হরমুজে নৌ অবরোধ কার্যকর করতে গিয়ে একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজকে থামানোর চেষ্টা করা হয়। সতর্কবার্তা উপেক্ষা করায় জাহাজটির ইঞ্জিন রুম লক্ষ্য করে গুলি চালিয়ে সেটিকে অচল করা হয় এবং পরে জাহাজটির নিয়ন্ত্রণ নেওয়া হয়।

অন্যদিকে ইরান এ ঘটনাকে ‘সশস্ত্র জলদস্যুতা’ বলে অভি

হিত করে প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। এমনকি পাল্টা প্রতিক্রিয়া হিসেবে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে ড্রোন হামলা চালানোর দাবি করেছে তেহরান। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ