কার্টুন ও মতপ্রকাশের স্বাধীনতা ঘিরে সংসদে উত্তাপ, আইন প্রয়োগে প্রশ্ন হাসনাতের

ভুল আইনে মামলা ও তারকাচিহ্নিত প্রশ্ন সীমিত করায় সংসদে অধিকার ক্ষুণ্ণ হওয়ার অভিযোগ

by ABDUR RAHMAN
সংসদে হাসনাত আব্দুল্লাহ

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বর্তমান সরকারের আমলে কার্টুন শেয়ার করার কারণে একজন ব্যক্তিকে গ্রেপ্তারের ঘটনায় সংসদে বিস্ময় প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন
banner

রোববার (১৯ এপ্রিল) সংসদ অধিবেশনে তিনি বিষয়টি উত্থাপন করেন।

তিনি বলেন, এই সময়ে কার্টুন শেয়ার করার কারণে কাউকে গ্রেপ্তার করা বোধগম্য নয়। তার অভিযোগ, ভুল আইনে মামলা দিয়ে গ্রেপ্তার করা হলেও জামিনযোগ্য হওয়া সত্ত্বেও জামিন দেওয়া হচ্ছে না।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, হাসান ইনাম নামে এক ব্যক্তির গ্রেপ্তারের প্রসঙ্গ তুলে অতীতের ঘটনাও স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, পূর্ববর্তী সরকারের সময়েও কার্টুন বা কটূক্তির কারণে গ্রেপ্তারের ঘটনা ঘটত, যা বর্তমানে আবারও দেখা যাচ্ছে।

তিনি উল্লেখ করেন, সাইবার নিরাপত্তা আইনের ২৫ ধারায় একটি মিম শেয়ার করার ঘটনায় মামলা দেওয়া হয়েছে, যা মূলত যৌন নির্যাতন সম্পর্কিত অপরাধের জন্য ব্যবহৃত হওয়ার কথা। তিনি প্রশ্ন তোলেন, একটি মিম শেয়ারের সঙ্গে যৌন নির্যাতনের সম্পর্ক কীভাবে তৈরি হয়। তার মতে, এ ধরনের আইন প্রয়োগ বিরোধী মত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে।

অন্যদিকে, চিফ হুইপ সংসদে বলেন, কার্টুন শেয়ারের কারণে কেউ গ্রেপ্তার হয়ে থাকলে তাকে মুক্তি দেওয়া উচিত। তবে ওই ব্যক্তি অন্য কোনো সাইবার অপরাধ বা আর্থিক অপরাধে জড়িত কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

তিনি আরও বলেন, যদি শুধুমাত্র রাজনৈতিক স্যাটায়ারের কারণে গ্রেপ্তার হয়ে থাকেন, তবে তার কোনো আপত্তি নেই। তবে অন্য কোনো অপরাধ প্রমাণিত হলে আইন তার নিজস্ব গতিতে চলবে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ