ডিবির অভিযানে কন্টেন্ট ক্রিয়েটর হাসান নাসিম আটক, পরিবারের অভিযোগ ওয়ারেন্টবিহীন তুলে নেওয়া

সামাজিক মাধ্যমে ‘গুজব ছড়ানোর’ অভিযোগে আটক দাবি পুলিশের, স্বজনদের অভিযোগ—ভিন্নমত দমনের চেষ্টা

by ABDUR RAHMAN
কন্টেন্ট ক্রিয়েটর হাসান নাসিম

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

রাজধানীর আগারগাঁও এলাকা থেকে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর হাসান নাসিমকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ডিবি পুলিশের বিরুদ্ধে।

বিজ্ঞাপন
banner

শুক্রবার (১৭ এপ্রিল) মাগরিবের নামাজের পরপরই ডিবি পুলিশের একটি দল তার বাসা থেকে তাকে নিয়ে যায় বলে জানায় পরিবার।

স্বজনদের দাবি, ডিবি রমনা জোনের এডিসি জিয়াউর রহমানের নেতৃত্বে একটি দল আগারগাঁওয়ের জোড়া বিল্ডিং রোড এলাকায় তার বাসায় হঠাৎ তল্লাশি চালায়। এ সময় কোনো সুনির্দিষ্ট ওয়ারেন্ট বা আইনি কাগজ ছাড়াই তাকে আটক করে নিয়ে যাওয়া হয়। ঘটনার সময় বাসায় তার তিন বছর বয়সী কন্যাসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

তবে ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হাসান নাসিম সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও ‘গুজব’ ছড়ানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়েছে।

হাসান নাসিম বরগুনার পাথরঘাটা উপজেলার বাসিন্দা এবং পেশায় একজন কনসালটেন্ট। তিনি বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের সহায়তা করতেন। পাশাপাশি ‘পাথরঘাটা ডট কম’ নামের একটি ফেসবুক পেজ পরিচালনা করে স্থানীয় বিভিন্ন সমস্যা ও অনিয়ম নিয়ে লেখালেখি করতেন।

এদিকে, ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। অনেকেই এটিকে ভিন্নমত দমনের প্রচেষ্টা হিসেবে উল্লেখ করছেন। বিশেষ করে ওয়ারেন্ট ছাড়া বাড়ি থেকে তুলে নেওয়ার অভিযোগ ঘিরে সমালোচনা তৈরি হয়েছে এবং অনেকে একে পুরোনো পদ্ধতির পুনরাবৃত্তি বলে মন্তব্য করেছেন।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ