প্রথম বাংলাদেশি হিসেবে কানাডার এমপি নির্বাচিত হলেন ডলি বেগম

লিবারেল পার্টির প্রার্থী হয়ে ঐতিহাসিক জয়; সংখ্যাগরিষ্ঠতা পেল লিবারেল পার্টি অফ কানাডা

by ABDUR RAHMAN

আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ

বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় নাগরিক ডলি বেগম কানাডার ফেডারেল নির্বাচনে এমপি নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন। তিনি স্কারবরো সাউথওয়েস্ট আসন থেকে লিবারেল পার্টি অফ কানাডা-এর প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়লাভ করেন।

বিজ্ঞাপন
banner

স্থানীয় সময় সোমবার অনুষ্ঠিত উপনির্বাচনে এই জয় ক্ষমতাসীন দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কারণ এই জয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী মার্ক কার্নি-এর নেতৃত্বাধীন লিবারেল পার্টি সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, যা সরকার পরিচালনা ও আইন পাসকে আরও সহজ করবে।

এর আগে ডলি বেগম অন্টারিও প্রাদেশিক পার্লামেন্টে এমপিপি হিসেবে টানা তিনবার নির্বাচিত হয়েছিলেন। ২০১৮, ২০২২ এবং সর্বশেষ নির্বাচনে তিনি জয়লাভ করেন এবং কানাডার রাজনীতিতে বাংলাদেশি বংশোদ্ভূতদের মধ্যে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেন।

ডলি বেগম জানান, জীবনযাত্রার ব্যয় কমানো, সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা এবং একটি সমৃদ্ধ ও ঐক্যবদ্ধ কানাডা গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য।

তিনি মনে করেন, কেন্দ্রীয় পর্যায়ে কাজ করার মাধ্যমে এসব লক্ষ্য বাস্তবায়ন সম্ভব।

বাংলাদেশের মৌলভীবাজারে জন্ম নেওয়া ডলি বেগম মাত্র ১২ বছর বয়সে কানাডায় পাড়ি জমান। টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। দীর্ঘদিন ধরে স্কারবরো এলাকায় সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ