দেশ পরিচালনায় কি স্বাধীন নন প্রধানমন্ত্রী? প্রশ্ন এমপি হাসনাত আব্দুল্লাহর

পুরোনো বক্তব্য উদ্ধৃত করে সিদ্ধান্ত গ্রহণে স্বাধীনতা নিয়ে সরাসরি প্রশ্ন

by ABDUR RAHMAN
প্রধানমন্ত্রী তারেক রহমান ও এমপি হাসনাত আব্দুল্লাহ

অনলাইন ডেস্ক : হুদহুদ নিউজ

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি পুরোনো বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আলোচিত স্ট্যাটাস দিয়েছেন।

বিজ্ঞাপন
banner

শনিবার (৪ এপ্রিল) বিকেল ৪টা ২৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি পোস্টটি শেয়ার করেন।

স্ট্যাটাসে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন এবং তাঁর ওপর কোনো নেপথ্য শক্তির প্রভাব রয়েছে কি না—সেই বিষয়টি সামনে আনেন। বিষয়টি রাজনৈতিক বিশ্লেষকদের কাছেও তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

হাসনাত তাঁর পোস্টে গত বছরের ২৯ নভেম্বর তারেক রহমানের দেওয়া একটি বক্তব্য হুবহু উদ্ধৃত করেন। ওই বক্তব্যে তারেক রহমান বলেছিলেন, “সংকটের সময়ে মায়ের স্নেহ-স্পর্শ পাওয়ার আকাঙ্ক্ষা থাকলেও দেশে ফেরার সিদ্ধান্ত তাঁর একক নিয়ন্ত্রণাধীন নয়।”

এই বক্তব্যের সূত্র ধরে হাসনাত আব্দুল্লাহ প্রশ্ন তোলেন—“যদি ব্যক্তিগত একটি সিদ্ধান্তও অন্যদের ওপর নির্ভরশীল হয়, তবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও কি একই ধরনের প্রভাব কাজ করছে?” তিনি বিশেষ করে গত ২৫ ডিসেম্বরের পরের রাজনৈতিক পরিস্থিতি এবং গুম ও মানবাধিকার সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের প্রসঙ্গ উল্লেখ করেন।

স্ট্যাটাসে আরও বলা হয়, এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পেছনে কোনো অদৃশ্য শক্তির প্রভাব রয়েছে কি না—তা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। সেই সঙ্গে তিনি জানতে চান, তারেক রহমান স্বাধীনভাবে দেশ পরিচালনা করছেন, নাকি পর্দার আড়ালে অন্য কারও সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।

উল্লেখ্য, মানবাধিকার সংক্রান্ত অধ্যাদেশ বাতিল ইস্যুতে

দেশের রাজনৈতিক অঙ্গনে চলমান বিতর্কের মধ্যেই এই স্ট্যাটাস নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এর জেরে রাজনৈতিক মহলে পাল্টাপাল্টি প্রতিক্রিয়া দেখা দিতে পারে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ