বিরোধী দল নেতার বিস্ফোরক অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী সত্যকে মিথ্যা বানান

ডা. শফিকুর রহমান অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য হিসেবে পরিবেশন করতে সক্ষম

by ABDUR RAHMAN

বৃহস্পতিবার (২ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের সপ্তম অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তিনি বলেন, মন্ত্রী সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য হিসেবে চমৎকারভাবে পরিবেশন করতে সক্ষম।

ডা. শফিকুর রহমান বলেন, “কালকে সংসদ শেষ হওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে বলেছেন যে আমি একটি অসত্য বক্তব্য এখানে দিয়েছি। আল্লাহ তাকে অপূর্ব দক্ষতা দিয়েছেন—স্রেফ বোতল পরিবর্তন করে মেটেরিয়াল ঠিক রেখে তিনি সত্যকে মিথ্যা ও মিথ্যাকে সত্য হিসেবে পরিবেশন করতে পারেন। এজন্য শুধু ধন্যবাদ জানাতে আমি এখানে দাঁড়িয়েছি।”

বিজ্ঞাপন
banner

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম এসময় বিরোধীদলীয় নেতাকে বলেন, “পয়েন্ট অব অর্ডার চলমান বিষয় নিয়ে হয়, এটি গতকালকের বিষয়। তাই নতুন করে তোলার প্রয়োজন নেই। স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর দেবেন না।”

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, “বিরোধীদলীয় নেতা দুটি অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন—‘মিথ্যা’। এটি ‘অসত্য’ বললে আমি আপত্তি করতাম না। আমি কাল যে বক্তব্য দিয়েছিলাম, তা অসত্য নয়, বরং তিনি ভুলভাবে তা উপস্থাপন করেছেন। রুল ৬২ অনুসারে একটি প্রস্তাব উনাদের ওয়াক আউটের পরে গ্রহণ করা হয়েছে; তাই তার বক্তব্যটি অসত্য।”

এরপর ডা. শফিকুর রহমান পাল্টা যুক্তি দেন। তিনি বলেন, “ভুল বোঝাবুঝি হয়েছে। একই প্রস্তাব একজন স্বতন্ত্র সদস্য এনেছিলেন, যা ভিন্ন নামে গতকাল এসেছে। প্রস্তাব ঠিক আছে, আমি কোনো ভুল তথ্য দিইনি।”

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ