ইউরোপ যাত্রায় ১৮ বাংলাদেশির মৃত্যুতে শোক, ক্ষতিপূরণ দাবি জামায়াতের

গ্রিস উপকূলে নৌকাডুবি, অভিবাসীদের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপের আহ্বান

by ABDUR RAHMAN

উত্তর আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার পথে গ্রিস উপকূলে নৌকাডুবির ঘটনায় অন্তত ১৮ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (২৯ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ ঘটনায় উদ্বেগও প্রকাশ করেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

বিজ্ঞাপন
banner

বিবৃতিতে তিনি বলেন, গত শুক্রবার (২৭ মার্চ) ইউরোপগামী একটি রাবারের নৌকায় গ্রিস উপকূলে দুর্ঘটনায় ১৮ বাংলাদেশিসহ মোট ২২ জন অভিবাসীর মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। তিনি নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জীবনঝুঁকি নিয়ে অবৈধভাবে সমুদ্রপথে যাত্রা করা অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর দ্রুত এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। তিনি মনে করেন, অভিবাসন সমস্যার স্থায়ী ও মানবিক সমাধান ছাড়া এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধ সম্ভব নয়।

তিনি আরও বলেন, এ ধরনের অনাকাঙ্ক্ষিত বিপর্যয় ঠেকাতে সংশ্লিষ্ট দেশগুলোর সরকার ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ