গণরায় মানছে না সরকার, সংবিধান দলীয়করণের চেষ্টা চলছে: নাহিদ ইসলাম হুঁশিয়ারি

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জনগণ রাজপথেও তাদের মতামত জানাবে, সংসদ-রাজপথ উভয়ই এনসিপির কার্যক্রমের অঙ্গ

by ABDUR RAHMAN

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম শনিবার (২৮ মার্চ) নারায়ণগঞ্জ শহরের কলেজ রোডে অনুষ্ঠিত এনসিপির প্রথম জেলা ও মহানগর সাধারণ সভায় হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

তিনি বলেন, “সরকার গণরায় মানছে না এবং সংবিধানকে নিজেদের মতো ব্যাখ্যা করছে। তাদের পক্ষে গেলে সংবিধানের পক্ষে, বিপক্ষে গেলে সংবিধানের পক্ষে নয়—এ ধরনের দ্বিচারিতা আমরা আগে আওয়ামী লীগ আমলেও দেখেছি।”

বিজ্ঞাপন
banner

নাহিদ ইসলাম আরও বলেন, “আওয়ামী লীগ যেভাবে সংসদকে কবজা করে সংবিধানকে দলীয়করণ করেছিল, একই প্রবণতা এখনকার সরকারের মধ্যেও দেখা যাচ্ছে। সরকারের এ অবস্থান অব্যাহত থাকলে জনগণ আবার রাজপথে তাদের রায় জানাবে।”

তিনি জোর দিয়ে বলেছেন, “এনসিপি শুধু সংসদে নয়, রাজপথেও সক্রিয় থাকবে। আমরা রাজপথ থেকে সংসদে গিয়েছি, কিন্তু রাজপথকে ভুলে যাব না।” পাশাপাশি তিনি সংবিধান, সংস্কার, বিচার ও দুর্নীতিবিরোধী আন্দোলন জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন এবং জানিয়েছেন, এই সংগ্রাম দেশের সব জায়গায়, বিশেষ করে নারায়ণগঞ্জেও চালিয়ে যেতে হবে।

সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, জেলা এনসিপির আহ্বায়ক যুবায়ের সরদার, সদস্যসচিব জোবায়ের হোসেন (তামজিদ), কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, মহানগরের আহ্বায়ক মো. শওকত আলী, সদস্যসচিব আশিকুর রহমান চৌধুরী (অভি), সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম, জেলা ছাত্রশক্তির সদস্যসচিব সারফারাজ হক সজীব ও মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইসলাম প্রমুখ।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ