যুদ্ধবিধস্ত ইরান থেকে ২৮০ বাংলাদেশি ফিরছে দেশে, শুক্রবার রাতেই ঢাকায় পৌঁছাবেন প্রবাসীরা

ইরান থেকে প্রবাসীদের প্রথম দফার ফেরত, আজারবাইজানের বাকু হয়ে বিশেষ চার্টার্ড ফ্লাইটে ঢাকায় রওনা

by ABDUR RAHMAN

যুদ্ধবিধস্ত ইরান থেকে প্রায় ২৮০ জন বাংলাদেশি নাগরিক শুক্রবার (২০ মার্চ) রাতে দেশে ফিরবেন। এদের দেশে ফেরত আনার জন্য আজারবাইজানের রাজধানী বাকু-য়ে তাদের নিয়ে যাওয়া হয়েছে। বাকুর হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাদের ঢাকায় আনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় সরকার জরুরি ভিত্তিতে এই বাংলাদেশিদের দেশে ফেরত আনার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম ধাপে ২৮০ জনের মতো প্রবাসীকে ঢাকায় ফিরিয়ে আনার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

ইরান থেকে প্রবাসীদের প্রত‌্যাবাস‌নের বিষয়টি তদারকির জন্য তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক আজারবাইজানে রয়েছেন। পাশাপাশি ঢাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা বাকু পৌঁছে সহায়তা প্রদান করছেন।

গত বছর জুন মাসে ইরানের সঙ্গে মার্কিন-ইসরায়েলের যুদ্ধের প্রেক্ষিতে সেদেশে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের পাকিস্তান হয়ে দেশে ফেরত আনা হয়েছিল। এবারও যুদ্ধ পরিস্থিতির কারণে জরুরি ভিত্তিতে ফেরত আনা হচ্ছে।

ফেরত আসা প্রবাসীরা শুক্রবার দিবাগত রাত ১টা ৩০ মিনিট নাগাদ ঢাকায় পৌঁছাবেন বলে জানা গেছে। বিশেষ ফ্লাইটের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হলেও পুরো প্রক্রিয়াটি নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার জন্য সরকার সতর্কতা অবলম্বন করছে।

banner

এ জাতীয় আরো সংবাদ