ঈদুল ফিতরের আগে র‍্যাবের নিরাপত্তা জোরদার, শান্তিপূর্ণ উৎসবের আশ্বাস

জাতীয় ঈদগাহ, টার্মিনাল ও জনসমাগমপূর্ণ স্থানে অতিরিক্ত টহল ও নজরদারি

by ABDUR RAHMAN

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেশের গুরুত্বপূর্ণ স্থানে র‍্যাবের নিরাপত্তা জোরদার করা হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দানসহ সব ঈদগাহ ময়দান, বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে অতিরিক্ত র‍্যাব সদস্য মোতায়েন করা হবে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে র‍্যাবের ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্নেল ইফতেখার আহমেদ এসব তথ্য জানান।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিতে আমাদের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল পেট্রোলিং, ফুট স্ট্যাটিক টহল এবং চেকপোস্ট কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।”

কর্নেল ইফতেখার আহমেদ আরও বলেন, “ডগ স্কোয়াড, বোম ডিস্পোজাল ইউনিট এবং সাদা পোশাকে র‍্যাবের গোয়েন্দা নজরদারি চলমান আছে। এছাড়া সন্ত্রাস, মাদকবিরোধী ও অন্যান্য অপরাধের উপর অভিযান অব্যাহত রয়েছে। গুজব ও উসকানি প্রতিরোধে সার্বক্ষণিক সাইবার মনিটরিংও চালানো হচ্ছে।”

তিনি নাগরিকদের আশ্বস্ত করে বলেন, “এবারের ঈদ অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে। যে কোনো অভিযোগ পেলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করছি।”

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ