ফ্যামিলি কার্ডে ৫০০–৬০০ টাকা আদায়, সেবার নামে দুর্নীতির মহোৎসব: অভিযোগ পাটওয়ারীর

গরিবদের প্রকৃত সুবিধা নিশ্চিত না করে টাকা নেওয়ার অভিযোগ; কাঠামোগত পরিবর্তনের দাবি এনসিপি নেতার

by ABDUR RAHMAN

জাতীয় নাগরিক পার্টি বা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর মুখ্য সমন্বয়কনাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেছেন, “আমরা শুনতে পাচ্ছি ফ্যামিলি কার্ডের নামে মানুষের কাছ থেকে ৫০০-৬০০ টাকা করে দুর্নীতির মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে এবং দুর্নীতির একটা মহোৎসব তারা শুরু করছে।”

সোমবার (১৬ মার্চ) রাজধানীর মিরপুরে দলের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। পাটওয়ারী বলেন, যারা ফ্যামিলি কার্ড দিচ্ছেন তারা আগে মসজিদের সামনে বসে থাকা গরিব মানুষদের খোঁজ নিন—তারা আদৌ এই সুবিধা পাচ্ছেন কি না।

বিজ্ঞাপন
banner

তিনি আরও বলেন, “আপনি পাঁচ হাজার টাকা আলেমদের দিলে হবে না। পাঁচ হাজার টাকা একজন পুরোহিতকে দিলে হবে না। বরং তার স্ট্রাকচারাল কাঠামো চেঞ্জ করতে হবে। আপনি একদিকে আলেমদের পেটাবেন ইন্ডিয়ান বাহিনী নিয়ে এসে আরেকদিকে তাদের পাঁচ হাজার টাকা ধরিয়ে দেবেন। এটা আসলে নতুন বাংলাদেশ না। এ জন্য বেফাকুল মাদরাসা আরাবিয়া রয়েছে, তাদের একটা দীর্ঘদিনের কর্মসূচি রয়েছে। তাদের একটা সনদ বা স্বীকৃতি প্রয়োজন। আপনর পাঁচ হাজার টাকা তাদের দরকার নাই। আপনি তাদের স্বীকৃতি দেন।”

পাটওয়ারী বলেন, “এনসিপি ক্ষমতায় গেলে আলেমদের স্বীকৃতির বিষয়টি বাস্তবায়ন করবে বলে তারা আগেই ঘোষণা দিয়েছে।”

তিনি দাবি করেন, কাঠামোগত সংস্কার বাস্তবায়ন করা হলে মানুষ ভিক্ষার মতো অনুদানের ওপর নির্ভরশীল থাকবে না।

পাটওয়ারী আরও বলেন, “কিছু বললেই বিএনপি বলে আমরা নাকি সবকিছুর সমালোচনা করি। আমরা আপনাদের সমালোচনা করি না, আমরা আপনাদের বিষয়গুলো আলোচনা করি যাতে আপনারা শুধরান। কারণ আমরা চাই না আপনি হাসিনার মতো ফ্যাসিস্ট হয়ে ওঠেন। অলরেডি হওয়া শুরু করেছেন।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন এবং ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব আমিরুল ইসলাম সাগরসহ দলীয় নেতারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরদার আমিরুল ইসলাম সাগর।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ