ইরানের হামলার সঙ্গে সমন্বয় করে ইসরায়েলে হিজবুল্লাহর শতাধিক রকেট নিক্ষেপ, উত্তরে আতঙ্ক

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েল লক্ষ্য করে একযোগে বড় ধরনের রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। একই সময় ইরান থেকেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

by Master Fatih
আন্তর্জাতিক ডেস্ক>>
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা ও ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বুধবার (১১ মার্চ) ইরান ও হিজবুল্লাহর পক্ষ থেকে অন্তত ১০০টি রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

লেবানন থেকে আল-জাজিরার প্রতিনিধির বরাতে জানা গেছে, খুব অল্প সময়ের ব্যবধানে উত্তর ইসরায়েলের দিকে অন্তত তিন দফায় বড় আকারের রকেট হামলা চালায় হিজবুল্লাহ। একই সময়ে ইরানও ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর দাবি, এই সমন্বিত হামলায় শতাধিক প্রক্ষেপক ব্যবহার করা হয়েছে। হামলার পর উত্তর ইসরায়েলের কিরিয়াত শমোনা ও হাইফা শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ওইসব এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজতে থাকে এবং ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়।
পরিস্থিতির প্রেক্ষিতে ইসরায়েলি সেনাবাহিনী সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দিয়েছে। নাগরিকদের বাঙ্কারে অবস্থান করারও পরামর্শ দেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, ইরান ও হিজবুল্লাহর এই সমন্বিত হামলা মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনাকে নতুন করে তীব্র করে তুলেছে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলতে পারে।

banner

এ জাতীয় আরো সংবাদ