ইরান দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত: লারিজানি

by AMIRUL ISLAM

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান সংঘাতের তৃতীয় দিনে আত্মরক্ষায় যেকোনো মূল্যে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি বলেছেন, তেহরান দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লারিজানি লেখেন, আমরা যেকোনো মূল্যে নিজেদের এবং আমাদের ৬ হাজার বছরের সভ্যতাকে দৃঢ়ভাবে রক্ষা করব এবং শত্রুদের তাদের ভুল হিসাবের জন্য অনুতপ্ত করব।

বিজ্ঞাপন
banner

তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের বিপরীতে ইরান দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েই এগিয়েছে। ‘ইরান, যুক্তরাষ্ট্রের মতো নয়, একটি দীর্ঘ যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করেছে’- মন্তব্য করেন তিনি।

ইরানের এ বক্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও তীব্র হওয়ার ইঙ্গিত দিচ্ছে বলে বিশ্লেষকদের ধারণা।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড।

আবুআ/ 

banner

এ জাতীয় আরো সংবাদ