নারীদের জন্য আলাদা বাস: নিরাপদ নগর গড়তে প্রধানমন্ত্রীর উদ্যোগ

by ABDUR RAHMAN

রাজধানীতে নারীদের চলাচল আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলাম–এর সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

বিজ্ঞাপন
banner

আতিকুর রহমান রুমন বলেন, “সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। প্রধানমন্ত্রী সড়ক পরিবহনের অবস্থা মন্ত্রীর কাছে থেকে জেনেছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।”

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী রাজধানীতে মহিলা বাস সার্ভিস চালু করার জন্য মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।”

জানা গেছে, রাজধানীর সড়কে নারীদের যাতায়াত সহজ ও নিরাপদ করতে দ্রুত এই বিশেষ বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হবে।

এছাড়া প্রধানমন্ত্রী শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান–এর সমাধিস্থলের সংস্কার ও উন্নয়নকাজ আগামী রমজানের ঈদের আগেই সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সিদ্ধান্তগুলো বাস্তবায়নে বিলম্ব না হয়।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ