রাজনৈতিক ব্যক্তিদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

by ABDUR RAHMAN

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাহফিলটি বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজন করা হয়েছিল।

এর আগে ২৫ ফেব্রুয়ারি সচিবালয়ে প্রধানমন্ত্রীকে ইফতার মাহফিলের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পৌঁছে দেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। ওই সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থাকার সদয় সম্মতি দেন।

বিজ্ঞাপন
banner

এছাড়া জামায়াতে ইসলামী আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রীকে তার স্ত্রী ও সন্তানসহ সপরিবারে ইফতার মাহফিলে অংশগ্রহণের জন্য বিশেষ অনুরোধ করেন।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ