বুধবার (২৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, আগামীর বাংলাদেশ জন আকাঙ্ক্ষার বাংলাদেশ। এর ব্যত্যয় ঘটলে জনগণ কিছুতেই মানবে না। যারা জনআকাঙ্খার বাংলাদেশে সন্ত্রাস দুর্নীতি ও চাঁদাবাজিকে কোনভাবেই বরদাস্ত করা হবে না। এক্ষেত্রে নতুন সরকার যদি চাঁদাজাবাজিকে কঠোর হস্তে দমন করতে না পারে তাহলে তাদের সরকারের জন্য এটা সুখকর হবে না।
নেতৃবৃন্দ অবিলম্বে সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ করে রমজানের পবিত্রতা রক্ষা সহ সিয়াম সাধনায় যেন কোন প্রকার ব্যত্যয় না ঘটে তার কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
এনএ/

