প্রধানমন্ত্রী হয়েই মা-বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান

by AMIRUL ISLAM

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে পরিবারের সদস্যদের নিয়ে তারেক রহমান বাবা-মার কবর জিয়ারত করেন।

বিজ্ঞাপন
banner

মঙ্গলবার রাতে পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যান-এ যান তিনি। সেখানে বাবা–মায়ের কবরের কাছে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

কবর জিয়ারতের সময় উপস্থিত ছিলেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান ও তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান। এসময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী।

আবুআ/

banner

এ জাতীয় আরো সংবাদ