ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪টি ইসলামী ধারার রাজনৈতিক দল ৭২টি আসনে জয় পেয়েছে। ১৯৭৩ সালের পর এই প্রথম একাধিক ধর্মভিত্তিক রাজনৈতিক দল একসঙ্গে সংসদে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে।
জামায়াতে ইসলামী ছাড়া ইসলামী ধারার বাকি ৩টি দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিস মোট ৪টি আসনে জয় পেয়েছে। এর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস ২টি এবং বাকি ২ দল একটি করে আসনে জয় পেয়েছে।
জানা গেছে, ‘রিকশা’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ-২ এবং মাদারীপুর-১ আসনে জিতেছে। মাদারীপুর-১ আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী মাওলানা সাঈদ উদ্দিন আহমাদ হানজালা নির্বাচিত হয়েছেন। ময়মনসিংহ-২ আসনে দলটির প্রার্থী মাওলানা মুহাম্মাদুল্লাহ ১ লাখ ৪৬ হাজার ২০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
অপরদিকে ১১ দলীয় জোটের শরিক খেলাফত মজলিস ‘দেয়ালঘড়ি’ প্রতীকে সিলেট-৫ আসনে জয় পেয়েছে। এখানে মুফতি আবুল হাসান নির্বাচিত হয়েছেন।
এদিকে ‘হাতপাখা’ প্রতীকের ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথমবারের মতো ১টি আসনে জয় পেয়েছে। দলটির প্রার্থী মাওলানা অলি উল্লাহ বরগুনা-১ আসনে বিএনপির প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লাকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
আবুআ/

