নারায়ণগঞ্জে যুব মজলিস এর নির্বাচনী দাওয়াতি মিছিল অনুষ্ঠিত hudhud news

by Master Fatih
অনলাইন ডেস্ক
গতকাল (০৬ ফেব্রুয়ারী ২৬ঈ) শুক্রবার বাদ আছর নারায়নগঞ্জের মাসদাইরে বাংলাদেশ খেলাফত যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে নির্বাচনী দাওয়াতি মিছিল অনুষ্ঠিত হয়।
মহানগর সভাপতি মাওলানা ফাতীহ মুহাম্মাদ সোলাইমান এর সভাপতিত্বে ও প্রকাশনা বিভাগের সম্পাদক হাফেজ রিয়াদ হাসানের সঞ্চালনায় দাওয়াতী মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর মুহতারাম সভাপতি মাওলানা মামুনুর রশীদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সহ-সভাপতি মাওলানা আবু সাঈদ, মো নুরে আলম, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মো আতিকুর রহমান।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সহ-সভাপতি মো রফিকুল ইসলাম, সংগঠন বিভাগের সম্পাদক মো সোহান খান, প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা ফয়জুল্লাহ, সমাজকল্যাণ বিভাগের সম্পাদক হাজী লিয়াকত হোসেনসহ বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস ও ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর বিভিন্ন শাখার দায়িত্বশীলবৃন্দ।
banner

এ জাতীয় আরো সংবাদ