আফগানিস্তানে ভারী তুষারপাত ও বৃষ্টি, মৃত্যু ৬১

by fateema janna

আফগানিস্তানে তুষারপাত ও ভারী বর্ষণে অন্তত ৬১ জনের প্রাণহানি ঘটেছে। গত তিন দিনে দেশটিতে প্রাকৃতিক এ দুর্যোগে আরও অনেকে আহত হয়েছে বলে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএনডিএমএ) বলেছে, তিন দিনে তুষারপাত ও ভারী বৃষ্টিপাতে দেশজুড়ে ৬১ জন নিহত ও ১১০ জন আহত হয়েছে।

বিজ্ঞাপন
banner

এ ছাড়া বিভিন্ন প্রান্তে ৪৫৮টি ঘর আংশিক অথবা পুরোপুরি ধ্বংস হয়েছে। তবে এ দুর্যোগে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে এএনডিএমএ। খবর এএফপির।

এএনডিএমএর প্রকাশিত মানচিত্র অনুযায়ী, বুধবার থেকে শুক্রবারের মধ্যে দেশটির মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলের বিভিন্ন প্রদেশে হতাহতের ওই ঘটনা ঘটেছে। ভারী তুষারপাতে বিভিন্ন প্রদেশ ও রাজধানী কাবুলে কয়েক দিনে সড়ক দুর্ঘটনাও ঘটেছে। দুর্বল অবকাঠামোর কারণে দেশটির প্রত্যন্ত এলাকা প্রায়ই প্রাণঘাতী বন্যা, ভূমিধস ও ঝড়ের কবলে ক্ষয়ক্ষতির মুখে পড়ে।

দেশটিতে এ ধরনের চরম আবহাওয়া স্থানীয় বিভিন্ন জনগোষ্ঠীকে আরও বেশি অসহায় করে তোলে।

 

banner

এ জাতীয় আরো সংবাদ