নরসিংদী-৩ (শিবপুর) সংসদীয় আসনে ১০ দলীয় জোটের প্রার্থী প্রিন্সিপাল মুফতি রাকীবুল ইসলাম-এর রিকশা মার্কার নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে ইটাখোলা এলাকা থেকে এই প্রচারণার সূচনা করা হয়। স্থানীয় নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রচারণা কার্যক্রম প্রাণবন্ত হয়ে ওঠে।
প্রচারণাকালে মুফতি রাকীবুল ইসলাম বলেন, “ন্যায়, ইনসাফ ও জনকল্যাণভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি নির্বাচনী মাঠে নেমেছেন এবং নরসিংদী-৩ আসনের মানুষের অধিকার আদায়ে কাজ করে যেতে দৃঢ়প্রতিজ্ঞ।”
এ সময় ১০ দলীয় জোটের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আর/

