পলাশবাড়ীতে জামায়াত আমিরের আগমনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

by ABDUR RAHMAN

গাইবান্ধার পলাশবাড়ীতে আগামী ২৪ জানুয়ারি সকাল ১০ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শুভাগমন এবং জনসভা সফল বাস্তবায়নের লক্ষ্যে সংগঠনের পলাশবাড়ী উপজেলা শাখার আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে পলাশবাড়ী উপজেলা জামায়াত কার্যালয়ে মনোনীত প্রার্থীসহ দলীয় দায়িত্বশীল নেতাকর্মীদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্রে জানা গেছে, ২৪ জানুয়ারি পলাশবাড়ী এসএম হাইস্কুল মাঠে আমিরে জামায়াতের শুভাগমন এবং জনসভা সফল বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় জামায়াত নেতাকর্মীরা ধারাবাহিকভাবে প্রস্তুতি সভা করে যাচ্ছেন।

বিজ্ঞাপন
banner

শনিবারের সভায় বিশেষভাবে জনসভা স্থলের সাজসজ্জা (ডেকোরেশন) ও প্রচার-প্রচারণা বিভাগের সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়।
উপজেলা জামায়াতের আমির আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনসভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও গাইবান্ধা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জহুরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।

সভায় বক্তারা বলেন, “আমিরে জামায়াতের আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। জনসভাটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে এবং সর্বোচ্চ জনসমাগম নিশ্চিত করতে প্রচার ও ডেকোরেশন বিভাগের নেতাকর্মীদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেয়া হয়েছে।”

সভায় আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও প্রচার-ডেকোরেশন বিভাগের প্রধান সৈয়দ রোকনুজ্জামান, জেলা সহকারী সেক্রেটারি ফয়সাল কবির রানা, সাদুল্লাপুর উপজেলা আমির এরশাদুল হক ইমন, সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম, পলাশবাড়ী উপজেলা সেক্রেটারি মাওলানা সাখাওয়াত হোসেন, রংপুর বিভাগীয় শিবির নেতা তানজিমুল ইসলাম, উপজেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা একরামুল হক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তালেব মাস্টার, মাওলানা আব্দুল মজিদ আকন্দ, পৌর মেয়রপ্রার্থী খায়রুল ইসলাম চাঁন মিয়া, উপজেলা প্রচার সম্পাদক রুহুল আমিন সরকার, পৌর জামায়াত সেক্রেটারি আইনুল হক প্রধান এবং উপজেলা শিবির সভাপতি জুয়েল মাহামুদ রানাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ