সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সীমান্ত বাজারে দাঁড়িয়ে থাকা ট্রাককে ওভারটেক করতে গিয়ে মসজিদে দেয়াল ভেঙে ভেতরে ঢুকে গেছে একটি বাস। এ সময় পাশে দাঁড়িয়ে থাকা এক ভ্যানগাড়ি চালক মারাত্মক আহত হয়েছেন। এ ঘটনায় মসজিদটির দেয়াল, জানালা, মেঝে এবং ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে।
আজ শনিবার (১০ জানুয়ারি) দুপুরের আগে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি এবং অপর ভ্যানগাড়ি চালক ভেওয়ামারা গ্রামের ফরিদ দুজন স্যানিটারি মালামাল পাইপ নিয়ে উত্তর দিকে পার্শ্ববর্তী বগুড়া জেলার গোসাইবাড়ি বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে সীমান্তবাজার উত্তর জামে মসজিদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিরাজগঞ্জ- কাজিপুর রুটের প্রিয় এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো ব-১১৩০৭৬) বাসটি দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে সামনে থাকা ফরিদের মালবাহী ভ্যানগাড়ীতে ধাক্কা দিয়ে রাস্তার পাশে মসজিদের দেয়ালে ভেঙে ভেতরে ঢুকে যায়।
এতে ফরিদের ডান কাঁধ ও হাত, মাথায় মারাত্মক আঘাত পায়। গাড়িচালক পালিয়ে যায়। স্থানীয়রা আহতকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। মসজিদ কমিটির একাধিক ব্যক্তি নিশ্চিত করেছেন, এ দুর্ঘটনায় মসজিদের জানালা, দেয়াল, মেঝে এবং ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে।
আবুআ/

