আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ জানিয়েছেন, গাজা উপত্যকায় কোনো শান্তিরক্ষা বা নিরাপত্তা মিশনের অংশ হিসেবে তার দেশ সেনা মোতায়েন করবে না।
আজারবাইজানি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট আলিয়েভ বলেন, আজারবাইজানের সীমান্তের বাইরে গাজাসহ স্থিতিশীলতা রক্ষায় প্রস্তাবিত কোনো আন্তর্জাতিক উদ্যোগের আওতায় সেনা পাঠানোর কোনো পরিকল্পনা তাদের নেই।
তিনি আরও স্পষ্ট করে বলেন, ‘আজারবাইজানের বাইরে কোনো ধরনের সামরিক অভিযানে অংশগ্রহণের বিষয়টি আমি একেবারেই বিবেচনা করছি না।’
প্রেসিডেন্ট আলিয়েভ জানান, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রশাসনের সঙ্গে আজারবাইজানের যোগাযোগ হয়েছে। তিনি বলেন, সম্ভাব্য এমন কোনো মিশনের কাঠামো ও কার্যপ্রণালি নিয়ে ওয়াশিংটনের কাছে ২০টিরও বেশি প্রশ্নসংবলিত একটি বিস্তারিত তালিকা পাঠানো হয়েছিল।
বিশ্লেষকদের মতে, আলিয়েভের এই বক্তব্য গাজা পরিস্থিতিতে আন্তর্জাতিক সামরিক সম্পৃক্ততা নিয়ে আজারবাইজানের অবস্থানকে আরও স্পষ্ট করল।
সূত্র: জিও নিউজ।
আবুআ/

