ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বহুমুখি সংঘর্ষ, আহত ২০

by AMIRUL ISLAM

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশায় মুন্সিগঞ্জের শ্রীনগর ও লৌহজংয়ে পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় ৭টি যানবাহনের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

গতকাল বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিবাগত রাত ১টা থেকে শুক্রবার (২ জানুয়ারি) ভোর পর্যন্ত এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার ছনবাড়ী ব্রিজের ঢালে, লৌহজং উপজেলার মেদেনীমন্ডল এলাকায় মাওয়ামুখী লেনে, সব শেষ ভোরে শ্রীনগরে একটি কাভার্ডভ্যান ও ট্রাকের সংঘর্ষ ঘটে।

বিজ্ঞাপন
banner

পৃথক ৩টি দুর্ঘটনায় কিছু সময় যানবাহন চলাচল ব্যাহত হয় এক্সপ্রেসওয়েতে। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় হাইওয়ে পুলিশ ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, এক্সপ্রেসওয়ের ছনবাড়ী ব্রিজে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এ সময় পেছন থেকে আরেকটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসের ড্রাইভারসহ অন্তত ১৬ জন আহত হন।

অন্যদিকে মহাসড়কের লৌহজংয়ের মেদেনীমন্ডল এলাকায় একটি পণ্যবাহী কাভার্ডভ্যান সামনে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেলে চালক ভেতরে আটকে পড়ে। পরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থল থেকে দুজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।

আবুআ/

banner

এ জাতীয় আরো সংবাদ