বিমানবন্দরে নামার পর রাজধানীর ৩০০ ফিটে গণসংবর্ধনাস্থলে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে তিনি মঞ্চে ওঠেন। তার জন্য বরাদ্দ রাখা বিশেষ চেয়ার সরিয়ে রেখে সাধারণ একটি চেয়ার টেনে বসেন। এরপর সামনে থাকা লাখো জনতার উদ্দেশে হাত নাড়েন।
এর আগে লাখ লাখ জনতার মাঝ দিয়ে এগিয়ে যান সংবর্ধনা মঞ্চের দিকে। বিমানবন্দর থেকে তিনি রওনা দেন রাজধানীর ৩০০ ফিট এলাকার সংবর্ধনাস্থলে। রাস্তায় উপস্থিত বিপুল জনতার মধ্য দিয়ে রাজধানীর পূর্বাচলে গণসংবর্ধনাস্থলে এগিয়ে যায় তারেক রহমানের বাস। এরপরে মঞ্চে ওঠেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
এর আগে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টায় দেশে প্রত্যাবর্তন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান স্বজন ও দলের সিনিয়র নেতারা। বিমানবন্দর থেকে বেরিয়ে এসে লাগোয়া বাগানে খালি পায়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তারেক রহমান। এ সময় তিনি একমুঠো মাটি হাতে তুলে নেন।
আবুআ/

