৩০ লাখ ফলোয়ারের ফেসবুক পেইজ হারালেন আসিফ মাহমুদ

by AMIRUL ISLAM

সাবেক ক্রীড়া উপদেষ্টা ও ছাত্রনেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অফিশিয়াল ফেসবুক পেজটি অপসারণ করা হয়েছে। প্রায় ৩০ লাখ ফলোয়ারের পেইজটি সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষ রিমুভ করে দিয়েছে বলে জানা গেছে।

আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে আরেকটি ফেসবুক আইডিতে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ পোস্ট দিয়ে এ কথা জানান।

বিজ্ঞাপন
banner

আসিফ মাহমুদ অভিযোগ করে বলেন, ওসমান হাদি ভাই সংশ্লিষ্ট সব পোস্ট, ভিডিওতে স্ট্রাইক এবং সংঘবদ্ধ রিপোর্ট করে আমার অফিশিয়াল পেইজটি (৩০ লক্ষাধিক ফলোয়ার) রিমুভ করে দেওয়া হয়েছে।

তিনি দাবি করেন, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে লিংক দিয়ে সংঘবদ্ধ রিপোর্ট করা হয়েছে। হাদি ভাইকে নিয়ে দেওয়া তিনটি ভিডিওতেই স্ট্রাইক করা হয়েছে।

আবুআ/

banner

এ জাতীয় আরো সংবাদ