হত্যা মামলায় সালমান-আনিসুলের শুনানি, ইনুর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

by AMIRUL ISLAM

কারফিউ জারি করে জুলাই হত্যাযজ্ঞের মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পক্ষে আজ শুনানি অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেলে তাদের আইনজীবীরা শুনানিতে অংশ নেবেন।

বিজ্ঞাপন
banner

বিচারিক প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এদিকে শুনানিকে সামনে রেখে সকাল ১০টার পর কারাগার থেকে কড়া পাহারায় প্রিজনভ্যানে করে সালমান ও আনিসুল হককে ট্রাইব্যুনালে নিয়ে আসে পুলিশ।

তাদের বিরুদ্ধে মোট ৫টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।

এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে আজ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

আবুআ/

banner

এ জাতীয় আরো সংবাদ