যেমন থাকবে সারাদিনের আবহাওয়া

by fateema janna

সারাদেশে দিন ও রাতের তপামাত্রা আজ সামবার প্রায় অপিরিবর্তিত থাকতে পারে।

আজ শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বিজ্ঞাপন
banner

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লুঘুচাপ দক্ষিণ বঙ্গপোসাগরে অবস্থান করছে এবং এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

মঙ্গলবার সকালে ঢাকায় বাতাসের গতিবেগ ছিল উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৮ দশমিক ১২ কি.মি। এছাড়া আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৭৭ শতাংশ।

গতকাল সদেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রাম বিভাগের টেকনাফে ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেট বিভাগের শ্রীমঙ্গলে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ৬টা ৪২ মিনিটে।

banner

এ জাতীয় আরো সংবাদ