বারইয়ারহাট (মিরসরাই) প্রতিনিধি:>>
বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মাদরাসাতুল মাদীনাহ বারইয়ারহাট-এ অনুষ্ঠিত হয়েছে হিফজ সমাপনী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান ‘দস্তারে ফজিলত ২০২৬’। কুরআনের হাফেজদের সম্মাননার এই ব্যতিক্রমী আয়োজনে স্থানীয় আলেম-ওলামা, বিশিষ্ট ব্যক্তিবর্গ, অভিভাবক ও সুধীজনদের উপস্থিতিতে মিলাদ, আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে হাফেজদের মাথায় সম্মাননার পাগড়ি (দস্তার) পরিয়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত অতিথিবৃন্দ কুরআনের খেদমতের গুরুত্ব তুলে ধরে আবেগঘন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা রিয়াদুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুহিব্বুল্লাহ, সাবেক সম্মানিত ইমাম ও খতিব, ঢাকা নিউ মার্কেট জামে মসজিদ।
প্রধান মেহমান ছিলেন কারী ইব্রাহিম আল হাসান, খতিব, মিঠাছড়া বাজার কেন্দ্রীয় মসজিদ।
ফজলুল করিম, সভাপতি, হুফফাজুল কুরআন ফাউডেশন
মুরাদুল ইসলাম, পরিচালক, দারুল আরকাম তালিমুল কুরআন একাডেমি
এছাড়াও উপস্থিত ছিলেন বারইয়ারহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবু সুফিয়ান, কাতার প্রবাসী মোহাম্মদ তৌহিদুল ইসলাম, বিএসআরএম-এর সেলস ম্যানেজার সাইফুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও অভিভাবকরা।
বক্তারা বলেন, “কুরআনের হাফেজরা সমাজের সম্পদ। যারা কুরআনকে বুকে ধারণ করে, তারা শুধু পরিবারের নয়, পুরো জাতির গর্ব।”
তারা সন্তানদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে তুলতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান এবং কুরআনের খেদমতে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর পাশে থাকার জন্য সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালিত হয়। আবেগঘন পরিবেশে হাফেজদের জন্য দোয়া করা হয়, যেন তারা আমৃত্যু কুরআনের খেদমতে নিয়োজিত থাকতে পারেন।
মিরসরাইয়ে মাদরাসাতুল মাদীনাহ বারইয়ারহাটে দস্তারে ফজিলত ২০২৬ সম্পন্ন
মিরসরাইয়ের মাদরাসাতুল মাদীনাহ বারইয়ারহাটে হিফজ সমাপনী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান ‘দস্তারে ফজিলত ২০২৬’ বিপুল উৎসাহে সম্পন্ন হয়েছে। উপস্থিত ছিলেন দেশবরেণ্য আলেম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
১৪৯
