মসজিদে হারাম ও মসজিদে নববীতে প্রথম তারাবি সম্পন্ন

by AMIRUL ISLAM

পবিত্র রমজান মাসের প্রথম তারাবির নামাজে সৌদি আরবের মক্কায় মসজিদুল হারাম এবং মদিনায় মসজিদে নববীতে দেখা গেছে হৃদয়ছোঁয়া দৃশ্য।

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো মুসল্লি মহান আল্লাহর দরবারে সেজদাবনত হন। তারা পবিত্র রমজান মাস পাওয়ার জন্য শুকরিয়া আদায় করেন এবং ক্ষমা ও রহমতের জন্য বিশেষ দোয়া করেন।

বিজ্ঞাপন
banner

উল্লেখ্য, গতকাল সৌদি আরবসহ সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, ইরাক, ইয়েমেন, লেবানন, ফিলিস্তিন ও আফগানিস্তানসহ আরববিশ্বের অধিকাংশ দেশে রমজানের চাঁদ দেখা গেছে। ফলে এসব দেশে আজ থেকে রোজা শুরু হয়েছে।

অন্যদিকে পাকিস্তান, তুরস্ক, সুইডেন, অস্ট্রেলিয়া, মিশর, ওমান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, আজারবাইজান, কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, ফ্রান্স ও জাপানে বৃহস্পতিবার থেকে প্রথম রোজা পালিত হবে।

বেলজিয়াম ও যুক্তরাজ্যে চাঁদ দেখা নিয়ে কমিউনিটির মধ্যে ভিন্নমত দেখা গেছে। কেউ আজ থেকে, আবার কেউ বৃহস্পতিবার থেকে রমজান শুরু করার ঘোষণা দিয়েছেন।

এদিকে বাংলাদেশে রমজানের চাঁদ দেখার জন্য কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আজ রাজধানীর ইসলামিক ফাউন্ডেশনে অনুষ্ঠিত হবে।

সূত্র: ডেইলি জং।

আবুআ/

banner

এ জাতীয় আরো সংবাদ