বিএনপিতে যোগ দিয়েছেন রাশেদ খান। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ ছেড়ে শনিবার আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপিতে যোগ দেন।
আজ শনিবার (২৭ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে দলটিতে যোগ দেন।
যোগদান অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মো. রাশেদ খান ধানের শীষ প্রতীকে ভোট করবেন। আপনারা সবাই দলের পক্ষ থেকে রাশেদ খানকে সর্বাত্মক সহায়তা করবেন।
এর আগে গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে রাশেদ খানের পদত্যাগের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
আবুআ/

