স্টাফ রিপোর্টার | নারায়ণগঞ্জ
বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় দায়িত্বশীলদের সঙ্গে নারায়ণগঞ্জ মহানগরীর দায়িত্বশীলদের অংশগ্রহণে এক সাহরি মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) পবিত্র ২৪ রমজান নারায়ণগঞ্জের গেদ্দার বাজারে এ সাহরি মাহফিল অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা ফাতীহ মুহাম্মাদ সোলাইমান এর সভাপতিত্বে মাহফিলে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সাহরি মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ জাহিদুজ্জামান, সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ ও মাওলানা জাকির হোসাইন, প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা আল আবিদ শাকির, প্রকাশনা বিভাগের সম্পাদক মাওলানা বোরহান উদ্দিন ইমাম, প্রশিক্ষণ বিভাগের সহ-সম্পাদক মোল্লা খালিদ সাইফুল্লাহ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা হারুনুর রশিদ ভুইয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক সভাপতি মাওলানা মীর আহমাদুল্লাহ, সাবেক প্রচার সম্পাদক হাফেজ মামুনুর রশীদ, সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, সংগঠন বিভাগের সম্পাদক হাজী লিয়াকত হোসেন, বাইতুল মাল বিভাগের সম্পাদক মো. আনোয়ার হোসেন, সমাজকল্যাণ বিভাগের সম্পাদক মো. সোহান খান, প্রকাশনা বিভাগের সম্পাদক ইমরান মোল্লাসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
সাহরি মাহফিলে সংগঠনের কার্যক্রম, পারস্পরিক মতবিনিময় এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

