আগামীকাল বাগেরহাটে ইফতার মাহফিলে যোগ দেবেন আল্লামা মামুনুল হক

by Master Fatih

অনলাইন ডেস্ক>>
বাগেরহাটে আলেম, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে আগামীকাল যোগ দেবেন আল্লামা মামুনুল হক।
জানা গেছে, বাংলাদেশ খেলাফত মজলিস এর মোল্লাহাট উপজেলা শাখা ও এর অঙ্গসংগঠনসমূহের উদ্যোগে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ খেলাফত মজলিস মোল্লাহাট উপজেলা সভাপতি মাওলানা হাফিজুর রহমান।
আগামীকাল ১১ মার্চ ২০২৬, বুধবার বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে এলাকার আলেম-উলামা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুধীজন উপস্থিত থাকবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

banner

এ জাতীয় আরো সংবাদ